
নাইক্ষ্যংছড়িতে র্যাব’র অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪
কামাল শিশির; রামু :
পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযান চালায় র্যাব। এ সময় মাটিতে পুঁতে রাখা অবস্থায় দুইটি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন বনে অভিযান চালিয়ে শুক্রবার ৭ জানুয়ারি ভোরে তাদের আটক করে র্যাব-১৫ এর একটি দল।

নাইক্ষ্যংছড়িতে র্যাব’র অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪
এ সময় দুইটি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়। কক্সবাজার র্যাব-১৫ এর উপ অধিনায়ক তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযান চালায় র্যাব। অভিযানে ৪ জনকে আটক করা হয়।
এ সময় মাটিতে পুঁতে রাখা অবস্থায় দুইটি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.