কামাল শিশির; রামু :
পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির নায়েব সুবেদার আবদুল মান্নান (৪৫) বন্য হাতির আক্রমণে নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি——রাজিউন)।
তিনি নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র আওতাধীন ভাল্লুকখাইয়া ক্যাম্প ইনচার্জ হিসেবে দায়িত্বরত ছিলেন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে সীমান্তের ৪৭-৪৮ পিলার এলাকা দিয়ে মিয়ানমারের চোরাই গরু প্রবেশ ঠেকাতে গিয়ে বন্য হাতির আক্রমণের শিকার হন এবং ঘটনাস্থলেই মারা যান।
মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন বিজিবির সকল সদস্য ও কর্মকর্তারা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.