
মোহাম্মদ রফিকুল ইসলাম; বান্দরবান :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অশ্লীল গান-নাচের বিরুদ্ধে আলোচনা রাখায় জুমার নামাজ শেষে বাড়ী ফেরার পথে মারধরের শিকার হয়ে রক্তাক্ত হলেন মসজিদের খতিব। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাইশারী ইউনিয়নের করলিয়ামুরা দারুসসালাম জামে মসজিদ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। মারধরের শিকার মসজিদের খতিব মাওলানা ছৈয়দ নুর হলুদ্যাশিয়া এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে।
মসজিদের মুসল্লীরা জানায়, করলিয়ামুরা দারুসসালাম জামে মসজিদের খতিব মাওলানা ছৈয়দ নুর জুমার নামাজে কোরআন ও হাদিসের আলোকে ‘সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের’ ব্যাপারে বয়ান করেন। আলোচনা করার সময় তিনি এলাকায় অশ্লীল গান-বাজনা থেকে এলাকাবাসীকে সতর্ক থাকার আহবান জানান। এতেই স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম ক্ষুব্ধ হয়ে মসজিদের খতিবকে মারধর করে রক্তাক্ত জখম ও পরিধেয় কাপড় ছিড়ে ফেলেন।
তারা আরো জানায়, গত কিছুদিন আগে মসজিদ সংলগ্ন হাজী আলী আহমদের বাড়ীতে তার পুত্র নুরুল ইসলামের বিয়ের জমকালো আয়োজন হয়। তার বাড়ীতে রাতভর অশ্লীল নাচ-বাজনা চলে। জুমার নামাজের পূর্বে মসজিদের খতিব কোরআনের আয়াত দ্বারা ব্যাখ্যা বিশ্লেষন করে মুসল্লীদের বুঝিয়ে দিয়েছেন। স্থানীয় মুসল্লীরা আকস্মিক এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় হতভম্ব হয়ে পড়েন এবং উক্ত ঘটনায় জড়িত ব্যক্তিদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
খতিব মাওলানা ছৈয়দ নুর বলেন, আমি কারো নাম ধরে জুমার নামাজের পুর্বে আলোচনা করেননি। আমি শুধু এলাকার সামগ্রিক বিষয়ের উপর আলোকপাত করেছি। জুমার নামাজ শেষে বাড়ী ফেরার পথে কিছু বুঝার আগেই আমাকে দেশীয় ধারালো অস্ত্রের মাধ্যমে হামলা করে। এসময় গাছের আঘাতে রক্তাক্ত জখম হয় এবং গায়ের জামা ছিড়ে ফেলে। তার সাথে আমার কোন পূর্বশত্রæতা নেই। এদিকে অভিযুক্ত নুরুল ইসলাম পলাতক ও মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ঘটনার পর থেকেই অভিযুক্ত নুরুল ইসলাম পলাতক রয়েছে।
এ বিষয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত এসআই সৌরভ জানান, ঘটনাটি শুনার পর সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.