
প্রেস বিজ্ঞপ্তি :
গণমুখ থিয়েটারের প্রতিষ্ঠাতা সংগঠক, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদের সভাপতি, কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা নাট্যজন খোরশেদ আলমের মাতা ওলেমা বেগম আজ বেলা ১টায় চট্টগ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৬ বছর। ওলেমা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন মহল।
সম্মিলিত সাংস্কৃতিক জোট:
নাট্য সংগঠক খোরশেদ আলমের মাতা ওলেমা বেগমের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে বিবৃতি প্রদান করেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজার জেলা শাখার সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম। বিবৃতি নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সত্যেন সেন শিল্পীগোষ্ঠী:
সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদের সভাপতি নাট্য সংগঠক খোরশেদ আলমের মাতৃবিয়োগে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন, সাধারণ সম্পাদক মোবারক আলী মনির, সদস্য যথাক্রমে রাধু বড়ুয়া চৌধুরী, সুপর্না দেব, সায়ন্তন ভট্টাচার্য্য, তৌফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম, মো. রিদুয়ান।
ছাত্র ইউনিয়ন, কক্সবাজার জেলা সংসদ :
ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের দপ্তর সম্পাদক আপন দাশ স্বাক্ষরিত শোক বিবৃতিতে প্রয়াত ওলেমা বেগমের স্মৃতির প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন সভাপতি অন্তিক চক্রবর্তী, সাধারণ সম্পাদক উত্তম মারমা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.