সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারীদের ক্ষমতায়নে সরকার কাজ করে যাচ্ছে – রামুতে পারিবারিক সমাবেশে এমপি কমল

নারীদের ক্ষমতায়নে সরকার কাজ করে যাচ্ছে – রামুতে পারিবারিক সমাবেশে এমপি কমল

H B Pantha 30.10.15 (news & 1pic) f1এইচবি পান্থ; রামু :

“মানবতার সেবায় আমাদের লক্ষ্য, জয় হউক মানবতার’’ এ শ্লোগানকে ধারণ করে রামুতে কক্স হিউম্যান রাইট্স ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রামু মেরংলোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত পারিবারিক সমাবেশে প্রধান অতিথি কক্সবাজার সদর-রামু আসনের এমপি আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, কক্স হিউম্যান রাইট্স ফাউন্ডেশন কক্সবাজার জেলায় প্রত্যন্ত অঞ্চলে আত্ম মানবতার সেবায় যে মহৎ কাজ চালিয়ে যাচ্ছে তা প্রসংশনীয়। এ সংগঠনের সার্বিক সহযোগিতাসহ জেলায় নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ বন্ধে জনসচেতনা সৃষ্টির পাশাপাশি অত্র সংগঠনের মাধ্যমে অবহেলিত গ্রামের নারী-পুরুষদের প্রশিক্ষণের মাধ্যমে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহবান জানান।

সমাবেশে তিঁনি রামুসহ কক্সবাজার জেলায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তোলে ধরেন। উক্ত পারিবারিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারী নেত্রী সংরক্ষিত মহিলা আসনের এমপি খোরশেদ আরা হক। বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী, রামু থানার (ভারপ্রাপ্ত) ওসি মোঃ কায় কিসলু। সংগঠনের অজীবন সদস্য আবুল কাশেম সাগর এর সঞ্চলনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কক্স হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সুরেশ বড়ুয়ার বড়ুয়া বাঙ্গালী। সমাবেশে সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন মূখপাত্র মীর নাছির উদ্দিন, একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের রামু উপজেলা সমন্বয়কারী সুপানন্দ বড়ুয়া, ফতেখাঁরকুলের মহিলা সদস্য রাবিয়া বশরী রাবু, নারী নেত্রী জুলেখা বেগম, নির্বাহী সদস্য মোঃ দুধু মিয়া। আরও বক্তব্য রাখেন, সংগঠনের ফতেখাঁরকুল ৪নং ওয়ার্ডের সভাপতি জিন্নাতুননেছা সিকদার, ৮নং ওয়ার্ডের সভাপতি মো.সোহেল, ৯নং ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ দোলেয়ার, ফতেখাঁরকুল ইউনিয়নের সহ-সভাপতি প্রিয়াংকা শর্মা।

উপস্থিত ছিলেন, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মাবুদ, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, এমপির ব্যক্তিগত সহকারী আবু বকর ছিদ্দিক, রামু রির্পোর্টাস ইউনিটির সহ-সভাপতি অর্পণ বড়ুয়া, ছাত্রলীগ নেতা রাশেদ আলী খান, যুবনেতা উত্তম মহাজন, চাকমারকুল ইউনিয়নের সভাপতি ইউপি সদস্য আল মর্জিনা, সহ-সভাপতি মরিয়ম বেগম, গুলজার বেগম, সাধারণ সম্পাদক ইয়াছমিন আক্তার, ফতেখাঁরকুলের সভাপতি লিজা বড়ুয়া, সহ-সভাপতি ফাতেমা বিনতে ফাতিন, রোকেয়া আক্তার, মর্জিনা আক্তার লিমা, কাউয়ারখোপ ইউনিয়ন সভাপতি ওবাইদুল হক, সাধারণ সম্পাদক হোসেন আরাসহ প্রমূখ।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন যুগ্ম সম্পাদিকা মর্জিয়া আক্তার মাহি। সমাবেশে রামু উপজেলার ১১টি ইউয়িনের প্রায় হাজারো নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.