সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / নালা বন্ধ : পানি চলে রাস্তায় : পৌরশহরের রাস্তা ভেঙ্গে খান খান

নালা বন্ধ : পানি চলে রাস্তায় : পৌরশহরের রাস্তা ভেঙ্গে খান খান

ফাইলফটো

দীপক শর্মা দীপু; কক্সভিউ :

কক্সবাজার পৌরশহরে রাস্তার উপর চলছে বর্ষার পানি। ছোট বড় অধিকাংশ নালা বন্ধ হয়ে গেছে। রাস্তায় পানি চলাচল ও পানি স্তুপ থাকার কারনে রাস্তা ভেঙ্গে খান খান হয়ে গেছে, গর্ত হয়ে গেছে কিছু রাস্তা। এতে দুর্ভোগে পড়েছে পথচারিরা।

কক্সবাজার পৌরশহরের রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক। শহীদ সরণী, নিউ সার্কিট হাউস, হাসপাতাল রোড, বাহাছড়া, টেকপাড়া, রুমালিয়ার ছড়া, চাউল বাজার, বড় বাজার, এন্ডারস, গোলদিঘীর পাড়সহ বিভিন্ন এলাকার প্রত্যেকটি রাস্তা ভেঙ্গে গেছে নয়তো বা গর্ত সৃষ্টি হয়েছে। শহরের এমন কোন রাস্তা নেই যে অক্ষত আছে। এতে পথচারিদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

এ ব্যাপারে পৌরসভা সুত্রে জানা যায়, বর্ষার কারনে সড়ক সংস্কার করা সম্ভব হচ্ছেনা। একই ভাবে সংস্কার করা যাচ্ছেনা নালা নর্দমার উন্নয়ন কাজ। বর্ষার পর পর প্রয়োজনীয় সব রাস্তা সংস্কার করা হবে। কিছু রাস্তা ভেঙ্গে নতুন করে তৈরি করা হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.