অনলাইন ডেস্ক :
মৃণাল সেনের চরিত্রে নিজের লুক দেখে চঞ্চল চৌধুরীও নিজেকে চিনতে পারলেন না! প্রথমবারের মতো ভারতের টলিউডের সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল। চোখে মোটা ফ্রেমের কালো চশমা। পরনে সাদা পাঞ্জাবি। ঠোঁটের ফাঁকে ধরা সিগারেট। অবিকল সেই চেহারা। চোখে–মুখে সেই এক অভিব্যক্তি। হুবহু যেন মৃণাল সেন। একনজরে চেনা দায় মৃণাল সেন না চঞ্চল চৌধুরী। আসন্ন ‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের রূপে দেখা যাবে অভিনেতাকে। এ কথা সবারই জানা।
কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি। সিনেমাটি নির্মিত হচ্ছে উপমহাদেশের অন্যতম সেরা চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবন অবলম্বনে। সিনেমাটিতে মৃণাল সেন ভূমিকায় অভিনয় করেছেন ঢাকার চঞ্চল। প্রথমবারের মতো ভারতের টলিউডের সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল। নাম ‘পদাতিক’। তবে এবার চঞ্চল নিজেই অবাক হলেন তার অভিনীত চরিত্রের একটি ছবি দেখে। মৃণাল সেন রূপে নিজেকে নিজেই যেন চিনতে পারছিলেন না তিনি। সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে লিখেন, ‘এটা কি মৃণাল সেন নাকি আমি’
তিনি আরও লিখেছেন, ‘ছবিটা দেখে প্রথমে আমি নিজেও অবাক হয়ে যাই। সত্যটা বুঝতে একটু সময় লেগেছে, সেই সঙ্গে অনেক খানি ভালোও লেগেছে। মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডুর কি অসাধারণ কাজ। মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিখ্যাত পত্রিকা ভ্যারাইটি মৃণাল সেনের চরিত্রে অভিনীত আমার এই ছবিটি দিয়ে, আমার এবং পরিচালক সৃজিত মুখার্জী ও প্রযোজক ফেরদৌসুল হাসানের একটা সাক্ষাৎকার ছেপেছে।’
অভিনেতা লিখেছেন, ‘বাবার সদ্য মৃত্যুর শোক বুকে নিয়ে শেষ করেছি মৃণাল সেনের জীবনীভিত্তিক সিনেমা ‘পদাতিক’র কাজ। এ বছরেই ছবিটি মুক্তি পাবে সিনেমা হলে। প্রযোজকের ইচ্ছা, একই সঙ্গে দুই বাংলাতেই তিনি এটি মুক্তি দিতে চান। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃনাল সেনের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর জন্যই পরিচালক সৃজিত মুখার্জি এটি নির্মাণ করছেন।’
মৃণাল সেনের বায়োপিকে তার স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মনামী ঘোষকে। এর আগে, ‘পদাতিক’ সিনেমাটি নিয়ে শুভকামনা জানিয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনও। এই সিনেমা ঘিরে সিনে জগতের মানুষের এত আগ্রহের কারণ, মৃণাল সেন উপমহাদেশের সেরা নির্মাতাদের একজন। তাই কেমন রূপে তাকে পর্দায় তুলে ধরা হয়, সেটা দেখার কৌতুহল সবার মধ্যেই বিরাজমান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.