এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় ঐতিহাসিক সাফল্যে চিত্র প্রদশর্নী, ছবি আঁকা, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্টিত হয় স্ব স্ব শিক্ষাঙ্গনে। একযোগে সারাদেশের ন্যায় কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের উদ্যোগে ২২ মার্চ সকালে শোভাযাত্রা অনুষ্টিত হয়।
এদিকে সদরের একমাত্র নারী শিক্ষা কেন্দ্র ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের নেতৃত্বে সকাল এগারটার দিকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
উক্ত র্যালীতে অংশ নেন – ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ছিদ্দিক, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা মমতাজ সাইদা আজিম, উপজেলা শ্রমিকলীগের সদস্য সচীব ও এমইউপি আবু বক্কর ছিদ্দিক বান্ডি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুহেনা বিশাদসহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অসখংখ্য শিক্ষার্থীরা।
অন্যদিকে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনেও এ আনন্দ র্যালী অনুষ্টিত হয়। সিনিয়ন শিক্ষক মৌলানা আতিকুল রহমানের সভাপতিত্বে শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা অংশ নেন। অনুরুপ ভাবে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়েও বনাঢ্য শোভাযাত্রা অনুষ্টিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদুল জান্নাতের সভাপতিত্বে শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন এ র্যালীতে। আবার ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরাও আনন্দ শোভাযাত্রায় মেতে উঠতে দেখা যায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.