কক্সবাজার জেলার উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বদি’র বিরুদ্ধে দায়েরকৃত নির্বাচনী মামলায় বাদীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ১১ জানুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক বিচারপতি বোরহান উদ্দিনের আদালতে সাক্ষ্য প্রদান করেন মামলার বাদী ও ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে উখিয়া-টেকনাফ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী তাহা ইয়াহিয়া। আদালত বাদী’র সাক্ষ্য গ্রহণ শেষে আগামি ১৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য্য করেন। এ দিন এমপি বদি’র আইনজীবীর জেরার মুখোমুখি হবেন তাহা ইয়াহিয়া।
বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন হাইকোর্টের সিনিয় আইনজীবী এম.কামরুল হক সিদ্দিকী ও পার্থ সারথী মন্ডল। তাঁদের সহায়তা করেন অ্যাডভোকেট রাশিদা চৌধুরী নিলু ও ব্যারিস্টার সঞ্চিতা সিদ্দিকী। আব্দুর রহমান বদি’র পক্ষে মামলাটি পরিচালনা করছেন সিনিয়র আইনজীবী প্রবীর হালদার।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.