সাম্প্রতিক....
Home / জাতীয় / ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্রে খালেদা জিয়া’

‘নির্বাচন বানচালের ষড়যন্ত্রে খালেদা জিয়া’

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘খালেদা জিয়া লন্ডনে বসে বাংলাদেশের আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। কিন্তু দেশের জনগণ এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তারা সব ষড়যন্ত্র প্রতিহত করবে।’

২৯ জুলাই শনিবার রাজশাহীর বাগমারায় ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শান্তি ও উন্নয়নের মহাসড়কে বাগমারা’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, কিন্তু প্রতিহিংসা নেই। বর্তমানে আওয়ামী লীগ একাত্তরের মতো ঐক্যবন্ধ। কারণ আগামী নির্বাচন আওয়ামী লীগের কাছে আর একটি একাত্তরের মতো।

তিনি বলেন, বিএনপির সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা চালানো হয়েছে। সেই মামলার আসামি তারেক রহমান। তারেক রহমান কেন দেশ ছেড়ে পালিয়ে গেলেন। তারেক রহমানের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই।

বাগমারা আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, রাজশাহী মহানগর আওয়ামী সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি ওমর ফারুক চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের এমপি বেগম আক্তার জাহান প্রমুখ।

সূত্র:খোরশেদ আলম/priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.