সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / নিষিদ্ধই থাকছেন নেইমার

নিষিদ্ধই থাকছেন নেইমার

ছবি: সংগৃহীত

নিষিদ্ধই থাকছেন নেইমার। খেলা হচ্ছে না রিয়াল মাদ্রিদের বিপক্ষে রোববারের এল ক্লাসিকোতে। দর্শক হয়ে সাইডবেঞ্চে বসেই এল ক্লাসিকো উপভোগ করতে হবে বার্সেলোনার ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে।

রোববারের এল ক্লাসিকোতে নেইমারকে খেলাতে একপ্রকার মরিয়াই ছিলো বার্সেলোনা। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) নেইমারের নিষেধাজ্ঞার আপিল খারিজ করে দিলে কাতালানরা স্প্যানিশ ফেডারেশনের ক্রীড়া আদালতের (টিএডি) শরণাপন্ন হয়। এতে কিছুটা আশার আলো দেখতে পায় বার্সেলোনা।

কিন্তু টিএডিও নেইমারের আপিল নাকচ করে দেয়। ফলে এল ক্লাসিকোতে নেইমারের ফেরার সম্ভাবনা উড়ে যায়। তবে না খেললেও দলের সঙ্গে বার্নাব্যুতে পৌঁছেছেন নেইমার। নিষেধাজ্ঞা বহাল থাকায় সাইডবেঞ্চে বসেই খেলা উপভোগ করতে হবে নেইমারকে।

এর আগে মালাগার বিপক্ষে গত আট এপ্রিল লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন তিনি। এমনিতেই এক ম্যাচ নিষিদ্ধ হতেন। কিন্তু মাঠ ছেড়ে যাওয়ার সময় রেফারিকে বিদ্রুপ করায় শাস্তি আরও বেড়ে যায়। এই ঘটনায় মোট তিন ম্যাচ নিষিদ্ধ হন নেইমার।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.