সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / নিষিদ্ধ নেইমার

নিষিদ্ধ নেইমার

Neymar

এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন ব্রাজিলের অধিনায়ক নেইমার। রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হলুদ কার্ড দেখায় প্যারাগুয়ের বিপক্ষে পরের ম্যাচে মাঠে নামতে পারবেন না সেলেকাওদের নিয়মিত এই দলপতি।

গত নভেম্বরে পেরুর বিপক্ষে ম্যাচেও হলুদ কার্ড দেখেছিলেন নেইমার।

হলুদ কার্ড দেখায় নেইমারের সঙ্গে নিষেধাজ্ঞা পেয়েছেন ডিফেন্ডার ডেভিড লুইজ। আগামী বুধবার প্যারাগুয়ের বিপক্ষে তারা দু’জনই মাঠে নামতে পারবেন না। নেইমারের জায়গায় ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা দলে ডেকেছেন সান্তোসের উঠতি তারকা গাব্রিয়েলকে। আর লুইজের জায়গায় এসেছেন করিন্থিয়ান্সের ফিলিপে।

গত কোপা আমেরিকার আসর শেষ না করেই নিষিদ্ধ হতে হয় নেইমারকে। চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন নেইমার।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইকুয়েডর। সমান ম্যাচে উরুগুয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে নেইমারের ব্রাজিল। ৫ ম্যাচে ৮ পয়েন্ট করে নিয়ে চারে প্যারাগুয়ে আর পাঁচে মেসির আর্জেন্টিনা।

সূত্র: প্রিয়ডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.