
এক বছর পর নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও নাট্যাভিনয়ে ফিরেছেন প্রসূণ আজাদ।
রহমতুল্লাহ তুহিনের পরিচালনায় এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘যখন কখনো’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে নতুন করে নাটকে অভিনয় করেছেন। এরই মধ্যে পাঁচদিন শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।
নাটকে কাজ করার ওপর নিষেধাজ্ঞা থাকলেও সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। পাশাপাশি মিউজিক ভিডিওর মডেল হিসেবেও কাজ করেছেন।
ধারাবাহিকে প্রসূণ আজাদ অভিনয় করছেন বিউটি চরিত্রে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন আমি মনোযাগ দিয়ে অভিনয় করে যেতে চাই। এটা আমার অভিনীত দ্বিতীয় ধারাবাহিক নাটক। এর আগে আমি তৌকীর ভাইয়ার নির্দেশনায় একটি ধারাবাহিকে অভিনয় করেছিলাম। এ নাটকটিতে অভিনয় ভীষণ উপভোগ করছি।’
নাটকটি প্রতি শনি ও রবিবার রাত ৮টা ১৫ মিনিটে এনটিভিতে প্রচার হচ্ছে।
প্রসূণ আজাদ অভিনীত সর্বশেষ কাজের মধ্যে উল্লেখযোগ্য ছিল শাহরিয়ার নাজিম জয়ের ‘চাঁদের মতো মেয়ে’, হাসান জাহাঙ্গীরের ‘প্রথম ভালোলাগা’ ইত্যাদি। শফিকুল ইসলাম সোহেলের পরিচালনায় ‘ভোলা’ নামের একটি ছবিতেও এরই মধ্যে অভিনয় করেছেন তিনি।
সূত্র:globetodaybd.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.