সাম্প্রতিক....
Home / জাতীয় / নিয়মিত কাজের অংশ হিসেবে রাষ্ট্রদূত পরিবর্তন: পররাষ্ট্রমন্ত্রী

নিয়মিত কাজের অংশ হিসেবে রাষ্ট্রদূত পরিবর্তন: পররাষ্ট্রমন্ত্রী

লেবানন ও ইরাকে কোনো অভিযোগের ভিত্তিতে নয়, নিয়মিত কাজের অংশ হিসেবে রাষ্ট্রদূত পরিবর্তন করা হচ্ছে এবং আরো বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত পরিবর্তন করার আভাস দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি এ কথা জানান। এ সময় মন্ত্রী আরো বলেন, জানুয়ারিতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই রুটিন অনযায়ী রাট্রদূত পরিবর্তন করা হচ্ছে।

এ সময় ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘সরকারের একটি আইন আছে যে, তিন বছর এক জায়গায় থাকলে তাকে পরিবর্তন করা হয়। যে দুইজনের কথা বলছেন তাদের তিন বছর হয়ে গেছে। আমি আসার পরে কোনো বড় ধরনের পরিবর্তন হয়নি। আগামীতে কিছু পরিবর্তন হবে। কারণ অনেকের অনেক বছর হয়ে গেছে।’

সূত্র: somoynews.tv- ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.