এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর-রামু আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী সাংসদ আলহাজ সাইমুম সরওয়ার কমলকে বিজয়ী করতে ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ এবার নয়া কর্মসূচী হাতে নিয়েছে। সে সাথে ওয়ার্ড পর্যায়ে যুব সমাবেশ এবং নিবার্চনী গণসংযোগের তারিখও ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ২ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে ঈদগাঁও বাজারস্থ অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো।
উপস্থিত ছিলেন- ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক এনাম রনি, ফরহাদ হোসেন সোহেল, নুরুল হক ভাইয়া, তৈয়ব হাসান, ইরফানুল হকসহ ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের সভাপতি সাধারণ সম্পাদক, আহবায়ক যুগ্ম আহবায়কগণ।
এ সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ওয়ার্ড পর্যায়ে যুব সমাবেশ এবং নিবার্চনী গণসংযোগের তারিখ ঘোষণা করা হয়। তৎমধ্যে- আগামী ৭ ডিসেম্বর ৯নং ওয়ার্ড ভোমরিয়া ঘোনায় যুব সমাবেশ ও গণ সংযোগ, ৯ ডিসেম্বর ৮নং ওয়ার্ড পালপাড়ায় যুব সমাবেশ ও গণসংযোগ, ৮ ডিসেম্বর ৭নং ওয়ার্ড ভাদীতলায় যুব সমাবেশ ও গণসংযোগ, ১০ ডিসেম্বর ৬নং ওয়ার্ড মাছুয়াখালী যুব সমাবেশ ও গণসংযোগ, ১৪ ডিসেম্বর বিকেলে ৫নং ওয়ার্ড কালিরছড়া আর সকালে ৪নং ওয়ার্ড চান্দেঁর ঘোনায় যুব সমাবেশ ও গণসংযোগ, ১৫ ডিসেম্বর ৩নং ওয়ার্ড দক্ষিণ মাইজ পাড়ায় যুব সমাবেশ ও গণসংযোগ ১৬ ডিসেম্বর ২নং ওয়ার্ড মধ্যম – উত্তর মাইজ পাড়ায় যুব সমাবেশ ও গণসংযোগ, ১৩ ডিসেম্বর ১নং ওয়ার্ড জাগিরপাড়ায় যুব সমাবেশ ও গণসংযোগ করা হবে বলে কক্সভিউ ডট কম’কে জানান ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক এনাম রনি।
এ যুবসমাবেশে সদর যুবলীগ সাধারণ সম্পাদক এবং ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দরা অংশ নেবেন বলেও জানিয়েছেন।
এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মনোনীত প্রার্থীর পক্ষে যুবলীগের ব্যাতিক্রমধর্মী কর্মসূচী ওয়ার্ড ভিত্তিক যুব সমাবেশ ও গণসংযোগকে ঘিরে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বর্তমান সরকারের নানামুখী উন্নয়নের দিকগুলো গ্রামাঞ্চল সাধারণ লোকজনের মাঝে উপস্থাপন করা হবে এবং নৌকার জন্য ভোট চাওয়া হবে বলেও জানান এনাম।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.