
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
পটিয়ায় সড়ক দুর্ঘটনায় সৌদিয়া পরিবহনের যাত্রী সদরের পোকখালী ইউনিয়নের পূর্ব পোকখালীর আয়েশা বেগম গুরুত্বর আহত হয়েছেন। সে স্থানীয় জামাল হোসেন সওদাগর কন্যা বলে জানা গেছে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলায় ২৮ নম্বর ওয়ার্ডের নিউরো সার্জারী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মাদক বিভাগ শাখায় কর্মরত পুলিশের এসআই জালালাবাদের সন্তান নুরুল আলম নাহিদ মুঠোফোনে জানান।
তিনি জানান, আহত রোগী আয়েশা বেগমের মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ব্রেন থেকে রক্তক্ষরণ হয়েছে বলে চিকিৎসকেরা ধারণা করছেন। এজন্য আহত আয়েশা বেগমকে রক্ত দিতে হচ্ছে। তিনি আরো জানান, তিনি আয়েশা বেগমের রক্তের ব্যবস্থা করছেন।
উল্লেখ্য যে, ১৪ সেপ্টেম্বর সৌদিয়া পরিবহনের বাসটি বেলা সোয়া ১২টার দিকে পটিয়া বাইপাস সড়কে পৌঁছালে হঠাৎ একজন পাগল দৌড়ে সড়কের মাঝে চলে আসে। এ পাগলটিকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে উল্টে যায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.