সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / পদত্যাগ করলেন ব্রিটিশ পার্লামেন্ট স্পিকার জন বার্কো

পদত্যাগ করলেন ব্রিটিশ পার্লামেন্ট স্পিকার জন বার্কো

ব্রিটিশ পার্লামেন্টের নিন্মকক্ষের হাউস অব কমন্স-এর স্পিকার এবং সংসদ সদস্যের পদ থেকে জন বার্কো পদত্যাগ করেছেন।

পদত্যাগের ঘোষণা দিয়ে জন বার্কো বলেন, ৩১ অক্টোবর ব্রেক্সিট কার্যকর কিংবা আগাম নির্বাচন যাই হোক না কেনো স্পিকার এবং সাংসদের পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। তিনি আরো বলেন আগাম নীর্বাচন না হলে ৩১ অক্টোবর হবে সবচেয়ে বেশি ঐক্যবিনাশী এবং সবচেয়ে বেশি গণতান্ত্রিক তারিখ। ২০০৯ সালে প্রয়াত স্পিকার মাইকেল মার্টিনের পরে তিনি মননীত হন। ১০ বছর ধরে স্পিকারের দায়িত্ব পালনকে সর্বোচ্চ সম্মান বলে জানিয়েছেন বার্কো।

এদিকে বার্কো তাঁর পদত্যাগের ঘোষণার পর লেবার পার্টির সদস্যরা তাকে দাঁড়িয়ে সম্মান জানান। তবে বেশিরভাগ টরি এমপি তাদের আসনে বসেছিলেন। লেবার পার্টির নেতা জেরেমি করবিন জানান স্পিকার জন বার্কো সব সময় গণতন্ত্রের পক্ষে ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ব্রেক্সিটপন্থীদের কঠোর সমালোচনার মুখোমুখি হয়েছেন এই স্পিকার। এছাড়াও হাউস অব কমন্সে হুমকি ও হয়রানির অভিযোগ নিয়ন্ত্রণে যথেষ্ট ভূমিকা না রাখায় সমালোচিত হয়েছেন তিনি।

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.