সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ‘পদ্মাবত’ মুক্তি বন্ধে আত্মহত্যার অনুমতি চেয়ে আবেদন

‘পদ্মাবত’ মুক্তি বন্ধে আত্মহত্যার অনুমতি চেয়ে আবেদন

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘পদ্মাবত’ তবে চলচ্চিত্রটির মুক্তি বন্ধে আত্মহত্যার হুমকি দিয়েছেন কমপক্ষে ২০০ রাজপুত নারী। আর এ আত্মহত্যার অনুমতি চেয়ে তারা ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাজস্থানের মুখ্যমন্ত্রীর কাছে আবেদনও করে রেখেছেন।

পদ্মাবতকে ঘিরে বিতর্ক শুরু হলে ভারতের বিজেপিশাসিত রাজ্যে চলচ্চিত্রটি মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এর পর এর নির্মাতা ভারতের শীর্ষ আদালতের দ্বারস্থ হন। আদালত সব রাজ্যে ছবি মুক্তিতে ছাড়পত্র দেয়।

আগামী ২৫ জানুয়ারি চলচ্চিত্র মুক্তির দিন। এ দিন সামনে রেখে আরও তীব্র হয়েছে বিভিন্ন রাজপুত সংগঠনসহ কট্টরপন্থী সংগঠনের আন্দোলন।

ভারতের বিভিন্ন সিনেমা হলে বোমা রাখার হুমকি দিয়েছেন কর কর্নিসেনা। ভাঙচুর চালানো হয়েছে বিভিন্ন হলে। এর ধারাবাহিকতায় রাজস্থানের চিত্তৌঢ়গড়ে প্রায় ২০০ রাজপুত নারী রোববার একটি স্বাভিমান মিছিল বের করেন।

ওই মিছিল থেকে তারা স্লোগান তোলেন- হয় পদ্মাবত মুক্তি বন্ধ করতে হবে, না হলে তাদের আত্মহত্যায় অনুমতি দিতে হবে।

রাজপুত নারীদের দাবি, বনশালির ছবিতে রাজস্থানের ইতিহাসকে বিকৃত করা হয়েছে, সেখানকার মানুষের ভাবনায় আঘাত করা হয়েছে। যদিও এসব অভিযোগই ভিত্তিহীন বলে দাবি পরিচালক সঞ্জয় লীলা বনশালির।  সূত্র:globetodaybd.com;ডেস্ক।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.