সাম্প্রতিক....
Home / জাতীয় / পদ্মা সেতুতে ব্যয় বাড়ছে আরও ১৪শ কোটি

পদ্মা সেতুতে ব্যয় বাড়ছে আরও ১৪শ কোটি

নির্মাণাধীন পদ্মাসেতু।

বহুল প্রতীক্ষিত নির্মাণাধীন পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের ব্যয় আবারও অতিরিক্ত ১ হাজার ৪০০ কোটি টাকা বাড়ছে। ফলে প্রকল্পটিতে আবারও সংশোধন আসছে। ইতোমধ্যে সংশোধন করা হয়েছে প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা)।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রস্তাবনায় পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ প্রকল্পের ডিপিপি সংশোধন করে আরও ১ হাজার ৪০০ কোটি টাকার আবদার করেছে। আগামী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সংশোধিত ডিপিপি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রকল্পটি উপস্থাপন করা হবে।

এদিকে পদ্মাসেতুর কাজ এগিয়ে চলছে পুরোদমে। সেই সঙ্গে কয়েক দফায় বাড়ানো হয়েছে ব্যয়ও। এবার তৃতীয় দফায় ব্যয় বাড়ার ফলে পদ্মাসেতুর ব্যয় দাঁড়াবে সব মিলিয়ে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ টাকা। আর নতুন করে ব্যয় বৃদ্ধির ফলে তৃতীয়বারের মতো সংশোধন করা হবে পদ্মাসেতুর প্রকল্পের কার্যক্রমও।

সেতু বিভাগ জানায়, সর্বশেষ পদ্মাসেতু প্রকল্পের মূল ব্যয় ছিল ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৮ লাখ টাকা। প্রকল্পের মূল ডিপিপি থেকে ভূমি অধিগ্রহণ বাবদ অতিরিক্ত এ ব্যয় বাড়ছে। মূল ডিপিপিতে ১ হাজার ৫৩০ হেক্টর ভূমি অধিগ্রহণের জন্য ব্যয় প্রাক্কলিত ছিল ১ হাজার ২৯৯ কোটি টাকা। কিন্তু এখন মোট ভূমি অধিগ্রহণ করতে হবে ২ হাজার ৬৯৮ হেক্টর। অতিরিক্ত জমি বাবদ মোট ব্যয় প্রয়োজন ২ হাজার ৬৯৯ কোটি টাকা। পদ্মাসেতু প্রকল্পে ভূমিসহ অধিগ্রহণ বাবদ আরও ১ হাজার ৪০০ কোটি টাকা প্রয়োজন।

এদিকে ভূমি অধিগ্রহণের প্রভাবে নতুনভাবে পদ্মাসেতু প্রকল্পের মোট ব্যয় বাড়ছে। ভূমি অধিগ্রহণ খাতের জমির পরিমাণ ও ব্যয় পরিবর্তনের কারণে অনুমোদিত ডিপিপি থেকে পদ্মাসেতু প্রকল্পের মোট ব্যয় ৪ দশমিক ৮৬ শতাংশ বাড়ছে বলে জানায় সেতু বিভাগ।

পরিকল্পনা সেলের উপ-পরিচালক আবুল হোসেন জানান, ভূমি অধিগ্রহণের জন্য পদ্মাসেতু প্রকল্পে অতিরিক্ত ১ হাজার ৪০০ টাকা লাগবে। যে কারণে প্রকল্পটি সংশোধনের জন্য একনেক সভায় উপস্থাপন করা হবে। সামনে যেদিন একনেক সভা হবে সেদিনই প্রকল্পটি সংশোধনের জন্য তুলে ধরা হবে।

এ ছাড়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়ন প্রসঙ্গে আবুল হোসেন জানান, প্রাথমিকভাবে শুধু ব্যয় বাড়ার প্রস্তাব করা হবে। প্রকল্পে সময় বৃদ্ধির ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত পাননি তারা।

সূত্র:ইতি আফরোজ-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.