সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পরপস্পর বিরোধী বক্তব্য : ঈদগাঁওতে চোলাইমদসহ আটক- ১

পরপস্পর বিরোধী বক্তব্য : ঈদগাঁওতে চোলাইমদসহ আটক- ১

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁওতে মদসহ একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্য মতে, ১৪ মে রাত ৯টার দিকে বর্ণিত ইউনিয়নের আলমাছিয়া মাদ্রাসার মোড়ে জনৈক ব্যক্তির দোকানের সামনে থেকে ১২ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ বঙ্কিম বাজারের শশা ধরের পুত্র শিমুলকে আটক করে। তদন্ত কেন্দ্রের এসআই সনজিৎ চন্দ্র নাথের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করেন।

শিমুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়, তাকে কারাগারে প্রেরণ করা হয় বলেও জানান ঐ অভিযান পরিচালনাকারী কর্মকতা।

অন্যদিকে শিমুলকে আটকের ঘন্টাখানিক পর তারই চাচা স্থানীয় মৃত প্রতাপ চন্দ্র দে’র পুত্র অনিল কান্তি দে কিছু খরছ দিয়ে শিমুলকে কারাগারে প্রেরণ করার লক্ষে তদন্ত কেন্দ্রে উপস্থিত হন।

এসময় ছিলেন, অনিলের ভাগিনা ইসলামাবাদ হিন্দু পাড়ার মৃত গোরাঙ্গের পুত্র বাবু কান্তি দে। এস আই সনজিতের কাছে অনিলও বাবু প্রথমে আড়াই হাজার টাকা দেয়। এতে ঐ পুলিশ কর্মকতা রাজী না হয় বরং ক্ষিপ্ত হয়ে অসহায় রিকসা চালক অনিলও বাবুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে পরবর্তীতে অনিলকে মারধর করে বলে অভিযোগ উঠেন। এ ব্যাপারে এসআই সনজিতের সাথে কথা তিনি এই ধরনের কোন কিছু ঘটেনি বলে জানান।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.