সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পল্লী চিকিৎসক জেলা শাখার সম্মেলন সম্পন্ন

পল্লী চিকিৎসক জেলা শাখার সম্মেলন সম্পন্ন

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্নাঢ্য আয়োজনে বাংলাদেশ পল্লী চিকিৎসক (এম.এফ.পি.সি) কক্সবাজার জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২০ অক্টোবর সকাল ১১টায় কক্সবাজারের ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনাতনে পল্লী চিকিৎসক জেলা শাখার সাবেক সভাপতি হাফেজ আহমদের সভাপতিত্বে ও ডা: সনজিৎ দাশের পরিচালনায় আবদুল গনির কোরআন তেলোয়াত ও দীলিপ শর্মার গীতা পাঠের মধ্য দিয়ে বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন, ঈদগাহ স্বাস্থ্য কমপ্রেক্সের ডা: অপ্রিয়া শর্মা এমবিবিএস।

এতে বক্তব্য রেখেছেন- পল্লী চিকিৎসক সালেহ আহমদ, আবুল হোসেন,মো: হোসাইন, নুরুল আলম হায়দার, ফরিদ, রুহুনাথ পাল, ফরিদুল হক, নবাব মিয়া, সুরঞ্জন ও স্বজল কান্তি বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন, এসিআইয়ের আরএমএস মনিরুজ্জামান পিন্টু।

উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ঈদগাঁও উপজেলা শাখার সদস্য সচিব এম আবু হেনা সাগর, সত্যজিৎ দাশ গুপ্ত (সুজন), শওকত ইসলাম, আবু বক্কর ছিদ্দিক, মো: আল আমিন।

সম্মেলনে জেলার চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, উখিয়া, টেকনাফ, রামু, কক্সবাজার সদর ও ঈদগাঁও উপজেলার সার্টিফিকেটধারী পল্লী চিকিৎসকগণ অংশগ্রহণ করেন।

সম্মেলন শেষে সকলের উপস্থিতিতে জেলা শাখার নতুন সভাপতি নির্বাচিত হলেন, সালেহ আহমদ হেলালী ও সাধারন সম্পাদক নিবার্চিত হলেন, স্বজল কান্তি বিশ্বাস।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.