
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক হিসেবে শপথ নিল বীরমুক্তিযোদ্ধা এসটিএম রাজা মিয়ার সুযোগ্য সন্তান ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিক লীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন ছোটন রাজা। ৩০শে জানুয়ারী পবিসের কক্সবাজার সদর দপ্তরে বার্ষিক সভা শেষে এই শপথনামা পাঠ করেছেন তিনি। পরিচালনা বোর্ডের সভাপতি রাফাআত মোহাম্মদ এবং সহ-সভাপতি হায়দার আলীও উপস্থিত ছিলেন।
সাবেক ছাত্রনেতা ছোটন রাজা কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ঈদগাঁওর জোনাল অফিস এরিয়ার আওতাভুক্ত বৃহত্তর ঈদগাঁও, চৌফলদন্ডী, ঈদগড়, বাইশারী, রশিদনগর, ভারুয়াখালীসহ নাইক্ষ্যংছড়ি এলাকার পরিচালক পদে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.