সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / পশ্চিম উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

পশ্চিম উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের পশ্চিম উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্টিত হয়েছে। সোমবার বিদ্যালয়ের একটি কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে উজানটিয়া ইউপির ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম ও সহ-সভাপতি পদে মীর মোহাম্মদ নাছির উদ্দিন নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া দাতা সদস্য পদে রেজাউল করিম চৌধুরী মিন্টু, শিক্ষানুরাগী সদস্য পদে আমাতুর রহীম হীরা, আকতার উদ্দিন, অভিভাবক সদস্য পদে হালেছা বেগম, শাহিদা আকতার, জসিম উদ্দিন, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি পদে এম এ ছত্তার, শিক্ষক প্রতিনিধি পদে শিহাবুল ইসলাম নির্বাচিত হয়েছেন। বিদ্যালয় পরিচালনা কমিটিতে পদাধিকার বলে সদস্য সচিব নির্বাচিত হন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.