সাম্প্রতিক....
Home / জাতীয় / পহেলা বৈশাখে ঢাবিতে ছাত্রলীগের ৫’শ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে

পহেলা বৈশাখে ঢাবিতে ছাত্রলীগের ৫’শ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের মারধরের অভিযোগে বহিস্কৃত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেত্রী ইশরাত জাহান ইশার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তদন্তে নির্দোষ প্রমাণ হওয়ায় তার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় তিনি আরো জানান, পহেলা বৈশাখে দর্শনার্থীদের নিরাপত্তায় ছাত্রলীগের ৫শ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

তিনি বলেন, ‘আমরা যেন আনন্দ উচ্ছাসের সাথে নির্বিঘ্নে নববর্ষ পালন করতে পারি সে কারণে আমরা বদ্ধ পরিকর। ঢাবির সকল গুরুত্বপূর্ণ স্পটে আমাদের স্বেচ্ছাসেবকরা মাঠে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগত দর্শণার্থীদের বিনামূল্যে পানি খাওয়ানোর ব্যবস্থাও করা হয়েছে।’

তিনি আরো বলেন, রগ কাটার কথা গুজবের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে। তাই এই অভিযোগ ভিত্তিহীন তা প্রমাণ হওয়ায় তাকে পুনরায় বহাল করা হয়েছে।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.