সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পাকিস্তানে মুক্তি পাচ্ছে ‘জজবা’

পাকিস্তানে মুক্তি পাচ্ছে ‘জজবা’

Jazbaaএই সপ্তাহেই মুক্তি পাচ্ছে ‘জজবা’। সঞ্জয় গুপ্তা পরিচালিত ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ছবিটিকে মুক্তি দেওয়ার জন্য তৈরি পাকিস্তানও। ভারতের পাশাপাশি প্রতিবেশী দেশেও মুক্তি পাবে ছবিটি।

পাকিস্তানে আটকে গিয়েছিল “ফ্যান্টম” ও “ক্যালেন্ডার গার্লস” ছবির মুক্তি। অথচ হঠাত্ “জজবা” ছবিটির ক্ষেত্রে এতটা উদার কেন পাকিস্তান?

এর কারণ হিসাবে মনে করা হচ্ছে, বিশ্বসুন্দরী ও ইরফান খান। পাঁচবছর পর অভিনয়ে ফিরছেন অ্যাশ। এ দেশের মতো পাকিস্তানেও রাই সুন্দরীর ভক্তের সংখ্যা কম নয়। অন্যদিকে, ইরফান খানের মতো আন্তর্জাতিক তারকা রয়েছেন ছবিতে।

এই দুই কারণেই “জজবা”কে আগে থেকেই গ্রিন সিগন্যাল দিয়েছে পাকিস্তান।

প্রিয়ডটকম,ডেস্ক

Share
x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.