সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / পাকিস্তানে রক্তের বন্যা, বোমা হামলায় নিহত ৮

পাকিস্তানে রক্তের বন্যা, বোমা হামলায় নিহত ৮

পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ এপ্রিল) সকালে কোয়েটা শহরের এ হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, সকালে কোয়েটা শহরের হাজারিগঞ্জ এলাকায় হাজারা সম্প্রদায়ের বেশ কিছু মানুষকে লক্ষ্য করে বিস্ফারণ ঘটানো হয়। এতে ওই ৮ ব্যক্তি নিহত ও বহু আহত হয়েছে।

স্থানীয় পুলিশের ডিআইজি আবদুল রাজ্জাক বলেন, নিহতদের মধ্যে সাতজন হাজারা সম্প্রদায়ের। অপর আরেকজন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য।

দেশটির পুলিশ জানায়, এই হামলায় নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। হামলায় আহতদের উদ্ধার করে বোলান মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.