সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পানিরছড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৮

পানিরছড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৮

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের রামুর পানিছড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ ৮জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

৩১ মার্চ সকালের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পানিরছড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে উভয় গাড়ীর চালকের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র মতে, চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী আরেকটি ইটবোঝাই ট্রাকের মুখো মুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৮ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরন করা হয়। হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে আহত ব্যক্তিদের উদ্ধার করে। দুর্ঘটনার পরপরেই মহাসড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.