কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে এক ইউপি মেম্বারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ১৪ অক্টোবর গভীর রাত সোয়া ২ টার পিএমখালীর ২নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ রমজান আলীর ছনখোলা মালি পাড়ার বাসায় এই ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাতদল মেম্বার রমজান ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে ৫ ভরি স্বর্ণ, নগদ ৮০ হাজার টাকাসহ ৩ লাখ টাকার মালামাল লুট করে। ডাকাত কবলিত মেম্বার রমজান জানান গভীর রাত সোয়া ২ টায় পুলিশ পরিচয়ে ডাকাডাকি করলে মেম্বার রমজান দরজা খুলে দেয়। মূর্হুতে সশস্ত্র ডাকাতদল রমজান মেম্বারকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে ঢুকে পরে। এরপর স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে ৫ ভরি স্বর্ণ, নগদ ৮০ হাজার টাকা, ৫টি মোবাইলসহ অন্তত ৩ লাখ টাকার মালামাল লুট করে ডাকাতদল চম্পট দেয়।
এদিকে ১৫ ডিসেম্বর ভোরে পিএমখালী ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল্লাহ বি.কমসহ পর্ষদের মেম্বারবৃন্দ ডাকাত আক্রান্তে রমজানের মেম্বারের বাড়ি পরিদর্শন করেন। ডাকাতির বিষয়টি ইউনিয়ন পরিষদের পক্ষ কক্সবাজার মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.