সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পুলিশের অভিযানে- বিপুল পরিমাণ বিদেশী বিয়ারসহ দুই যুবক আটক

পুলিশের অভিযানে- বিপুল পরিমাণ বিদেশী বিয়ারসহ দুই যুবক আটক

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :

টেকনাফ হোয়াইক্যং ফাড়িঁর পুলিশ সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে উক্ত ইউনিয়নের উঞ্চিপ্রাং এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশী বিয়ারসহ দুই যুবককে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতরা হচ্ছে, কালা মিয়ার পুত্র কফিল উদ্দিন (১৯) এবং বশরত করিমের পুত্র শাহ আলম (২০)।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর আইসি রিপন কুমার দাশ জানান, মিয়ানমার থেকে মাদক আসার গোপন সংবাদ পেয়ে ২৫ জানুয়ারী গভীর রাতে এক বিশেষ অভিযান পরিচালনা করে উঞ্চিপ্রাং এলাকায়। এই অভিযানে বিপুল পরিমাণ বিয়ারের ক্যানসহ দুইজন যুবককে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের স্বীকারোক্তি মতে, তথ্য অনুসন্ধানে জানা যায়, মাদক গুলোর মালিক হচ্ছে একই এলাকার আশরাফুজ্জামানের পুত্র আক্তার হোসেন (৩২) তাকে পলাতক আসামী করে টেকনাফ মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.