সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পুলিশের এএসআই বখতিয়ারের বিচারের দাবিতে অলিগলিতে ছাটানো হয়েছে পোস্টার

পুলিশের এএসআই বখতিয়ারের বিচারের দাবিতে অলিগলিতে ছাটানো হয়েছে পোস্টার


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
ভাইদের কোপানো সেই এএসআই বখতিয়ার উদ্দিন ভুট্টোর বিচার চেয়ে পোস্টার ছাটিয়েছে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বিক্ষুব্ধ নাগরিক সমাজ। চকরিয়ার পৌরশহর ছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নে পুলিশের এএসআই বখতিয়ার উদ্দিন ভুট্টো ও জসিম উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এসব পোস্টার ছাটনো হয়।

সরজমিন ঘুরে দেখা গেছে, চকরিয়া পৌরশহরের বিভিন্ন বাড়ির দেয়াল, বৈদ্যুতিক খাম্বা ও এবং বিভিন্ন স্থানে পুলিশের এএসআই বখতিয়ার উদ্দিন ভুট্টোর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়েছে। তাছাড়া ওই সব পোস্টারো অপরাধীদের ছবি দিয়ে লিখা রয়েছে ডুলাহাজারা ইউনিয়নের দুই সহোদর মৃত্যু পথযাত্রী হাফেজ আবু দারদা ও আব্দুল্লাহ আল নোমানের উপর বর্বরোচিত হামলার নায়ক পুলিশের এএসআই বখতিয়ার উদ্দিন ভুট্টো ও জসিম উদ্দিন গংদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করুন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারী সকালে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগীরখীল এলাকায় জমির বিরোধ নিয়ে সালিশি বৈঠক হয়। সালিশি বৈঠকের এক পর্যায়ে বিবাদী পক্ষের এএসআই বখতিয়ার উদ্দিন ভুট্টোর নেতৃত্বে বাদি পক্ষের লোকজনদের উপর কিরিচ নিয়ে হামলা চালানো হয়। এই সময় ভুট্টোর কিরিচের কোপে বাদি পক্ষের ডুলাহাজারা ইউপির রং মহল এলাকার ডা.আবু তাহেরের ছেলে হাফেজ আবু দারদা, আব্দুল্লাহ আল নোমান, কামরুল হাসান, তাদের মা রহিমা আক্তার ও পুত্রবধূ ইয়াছমিন আক্তার গুরুতর আহত হয়। বাদি ও বিবাদি পক্ষ সম্পর্কে চাচা-ভাতিজা।

তন্মধ্যে গুরুতর আহত আবু দারদা ও আব্দুল্লাহ আল নোমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে পরিবার দাবি করেছে।

ঘটনার পরপরই অভিযুক্ত এএসআই বখতিয়ার উদ্দিন ভুট্টোকে প্রধান করে দশজনকে আসামী করে চকরিয়া থানায় একটি মামলা করে ভুক্তভোগী পরিবার। পরে মামলার আসামী এএসআই বখতিয়ার উদ্দিন ভুট্টো তার স্ত্রী পারভনি লিপিকে দিয়ে পাল্টা মামলা দায়ের করেন।

বখতিয়ারের মামা ও আহতদের চাচা ছৈয়দুল হক মুরাদ জানান, পারিবারিক বিরোধীয় জমি নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি সালিশি বৈঠক বসে। বৈঠকে দুই পক্ষের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে বখতিয়ার, জসিম ধারালো কিরিচ হাতে দলবল নিয়ে আবু দারদা ও নোমানদের ওপর হামলা চালায়। ফিল্মি স্টাইলে সবার সামনেই বখতিয়ারের কিরিচের কোপে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ভাতিজারা।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান জানান, এ ঘটনায় এএসআই বখতিয়ারকে প্রধান করে দশজনের বিরুদ্ধে থানায় মামলা করেন আহত আব্দুল্লাহ আল নোমান। এছাড়া পাল্টা মামলা করেছে বখতিয়ার। মামলা দুইটির তদন্ত চলছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.