কক্সবাজার জেলার টেকনাফ পুলিশের বিশেষ অভিযানে ২২ হাজার পিস ইয়াবাসহ কেকে পাড়ার শওকতসহ তিন জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছেন, টেকনাফ পৌরসভার খায়ুকখালী পাড়া এলাকার মৃত লোকমান হাকিমের ছেলে শওকত আলম প্রকাশ টেকনো শওকত (৪৫) ও একই এলাকার দিল মোহাম্মদের ছেলে মোঃ ইউনুছ (৩৫), আমির হোসেনের ছেলে জাকের হোসেন (৩০) বলে জানায়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, ২৯ নভেম্বর রবিবার ভোরে থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স টেকনাফ পৌরসভার খায়ুকখালী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬৬ লাখ টাকা বলে জানায়। আটককৃত ব্যক্তিদেরকে বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন।
তিনি আর জানান, এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ইযাবা পাচার করে আসছিল।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.