
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশের সাহসী ভূমিকার কারণেই দেশ থেকে জঙ্গি দমন করা সহজ হয়েছে। রোববার (১৬ সেপ্টেম্বর) সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুলিশ যাতে আরো সহজে মানুষকে সেবা দিতে পারে সে লক্ষে কাজ করছে সরকার।’
শেখ হাসিনা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর বলিষ্ঠ ভূমিকা সত্যিই প্রশংসার দাবি রাখে। এই জঙ্গি দমনে দিনরাত পরিশ্রম করে গোয়েন্দা সংস্থা তথ্য সংগ্রহ করে যে পদক্ষেপ নিয়েছে, যেখানে বিশ্বব্যাপী জঙ্গিবাদ, সন্ত্রাস একটি বড় সমস্যা সেখানে বাংলাদেশে একটা ছোট্ট জায়গায়, ঘনবসতিপূর্ণ একটি দেশ। এমন দেশে আমরা জঙ্গিবাদ দমনে সফলতা অর্জন করেছি।’
তিনি আরো বলেন, ‘রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি আলাদা ইউনিট আমরা খুলে দিচ্ছি। কারণ দেশের উন্নতি করতে হলে দেশের শান্তি নিরাপত্তা নিশ্চিত করা দরকার। প্রতিটি ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি এই বাহিনীকে আরো শক্তিশালী ও উন্নত করা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেনে মানুষের সেবা দিতে পারে সেদিকেও দৃষ্টি রেখে কাজ করে যাচ্ছি।’
তিনি বলেন, ‘সারাদেশে উন্নত সড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করছে সরকার। যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে পারলেই, দেশের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন ত্বরান্বিত হবে।’
সূত্র:somoynews.tv;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.