সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পূর্ব রত্নাপালং এ একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

পূর্ব রত্নাপালং এ একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের উখিয়া উপজেলার রত্মাপালং ইউনিয়নে পূর্ব রত্নাপালং গ্রামে একই পরিবারের জবাই করা ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এসব লাশ উদ্ধার করা হয়।

যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলো-মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখী বড়ুয়া, রোকন বড়ুয়ার স্ত্রী মিলা বড়ুয়া ও তাদের ২ সন্তান সহ ৪ জন। উখিয়া থানা পুলিশ বিষয়টি কক্সভিউ ডট কম-কে নিশ্চিত করেছেন। পুলিশ খবর পেয়ে সকাল সাড়ে ৭ টার দিকে ঘটনাস্থলে গিয়ে বাড়ির ছাদ দিয়ে প্রবেশ করে লাশ ৪টি উদ্ধার পূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

লাশগুলো ময়নাত দন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে উখিয়া থানা পুলিশ কক্সভিউ ডট কম-কে জানিয়েছেন। তবে হত্যাকান্ডের কোন কারণ এখনো পুলিশ বের করতে পারেননি।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.