সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পেকুয়ায় অগ্নিকান্ডে বসতবাড়ি ভস্মিভুত

পেকুয়ায় অগ্নিকান্ডে বসতবাড়ি ভস্মিভুত

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া :

পেকুয়ায় অগ্নিকান্ডে বসতবাড়ি ভস্মিভুত হয়েছে। ভোরে কুঁড়েঘরে আগুন দেখতে পায় স্থানীয়রা। এসময় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন প্রতিবেশিরা। তবে আগুনের লেলিহান শিখায় বসতবাড়ির আংশিক পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটেছে, ১০ ডিসেম্বর ভোর ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাবেকগুলদি টেকপাড়া এলাকায়।

আগুন নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। বাড়ির মালিক ওই এলাকার ফরুখ আহমদের ছেলে রেজাউল করিম জানিয়েছেন, জায়গা নিয়ে তার সাথে প্রতিবেশি কালু মিয়ার ছেলে নুরুল হোছেন গংদের বিরোধ চলছিল। তারা পুর্ব শত্রুতার জের ধরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বসতভিটা থেকে উচ্ছেদ করতে মুলত এ আগুন প্রতিপক্ষরা ধরিয়ে দেয়। আমি বাড়িতে ছিলাম না। বারবাকিয়াবাজারে একটি গ্যারেজের দোকানে কাজ করি। ওইদিন রাতে আমি সেখানে ছিলাম। আমার স্ত্রী হামিদা বেগম গত ৪দিন আগে বাঁশখালী পুঁইছড়িতে বাপের বাড়িতে বেড়াতে যায়। বাড়িতে কেউ না থাকায় এসুবাধে তারা আগুন দিয়েছে। তবে প্রতিবেশি নুরুল হোছাইন ওই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, আমরা সকালে আগুন দেখতে পাই। দ্রুত গিয়ে আগুন নিভিয়ে ফেলি। না হয় বাড়িটি সম্পূর্ণ পুড়ে যেত। আগুন সুত্রপাত নিয়ে কিছুই বলতে পারেননি তারা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.