পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য জামাল হোছাইনের মটরসাইকেল ভাংচুর পরবর্তি বসতবাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে বিএনপি নেতা ছিদ্দিক আহমদ এর নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী। এ সময় ওই এমইউপি সদস্যের পরিবারের মহিলাসহ ৮ জন আহত হয়েছে। আহতরা হলেন, এমইউপি জামাল হোছাইনের স্ত্রী শাহেনা বেগম (৩৫) তার পুত্র মো: মৌর্শেদ (২৫), আবুল কালামের স্ত্রী অজ্জন নাহার (৪০), আলতাফ হোসেনের পুত্র ফজল করিম (৪২), শাহাবউদ্দিন (৪৫), বৃদ্ধ মো: হোসেন (৬০), আবুল কালাম ও করিমদাদ। তার মধ্যে দুই মহিলার অবস্থা আশংকাজনক হওয়ায় চমেক হাসপাতালে রেফার করা হয়েছে বাকীরা পেকুয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দু’দফার ঘটনাটি ঘটেছে ২ ও ৩ নভেম্বর উজানটিয়া ইউনিয়নের পশ্চিম উজানটিয়ার প্রিজম সেন্টারের পার্শ্বে ও এমইউপি জামাল হোছাইনের বসতবাড়িতে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২ নভেম্বর সকাল ৯টায় আওয়ামীলীগ নেতা ও এমইউপি জামাল হোছাইন প্রিজম সেন্টারের কাছে গেলে বিএনপি নেতা ছিদ্দিক আহমদ ও তার ভাইপু ছৈয়দ, রুবেল, হুমাইন, ইউসুপ, দুলা মিয়া, কাশেম, কালু, মানিক, আবু তাহেরসহ বিএনপির সংঘবদ্ধ ক্যাডারেরা গতিরোধ করে মটরসাইকেলটি ভাংচুর করে তাকেও মারধর করে। আর ওই ঘটনার জের ধরে দুপক্ষে উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়দের মধ্যস্থতায় সংঘর্ষে থেকে রক্ষা পায়।
৩ নভেম্বর বিএনপি নেতার নেতৃত্বে ওই সংঘবদ্ধ সন্ত্রাসীরা আবারো জড়ো হয়ে আওয়ামীলীগ নেতার বসতঘরে হামলা ও ভাংচুর চালায়। দেশীয় অস্ত্রের মহড়ায় তখন এলাকার আতংক ছড়িয়ে পড়ে। একই দিন রাতে আবারো আওয়ামীলীগ নেতা জামাল হোছাইনকে অবরুদ্ধ করে রাখলে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে ছিদ্দিক আহমদ গ্রুপকে ধাওয়া দিয়ে তাকে উদ্ধার করে।
জামাল হোছাইন জানিয়েছেন, বিএনপি নেতা ছিদ্দিক আহমদ গত ইউপি নির্বাচনে ভোটে হেরে যাওয়ার পর থেকে তার সাথে শত্রুতা করে আসছিল। এরই ধারাবাহিকতায় আবারো ভোটের আগে তার এ নগ্ন হামলায় এলাকাবাসী হতবাগ হয়ে পড়েছে। তিনি মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান।
তবে এক পক্ষের হামলার কথা অস্বীকার করে ছিদ্দিক আহমদের পক্ষ থেকে জানা হয়েছে, পূর্ব পরিকল্পনা মতে জামাল হোছাইন এর পক্ষের লোকজন হামলা চালাতে গেলে দুই পক্ষের লোকজন আহত হয়।
পুলিশ জানিয়েছে, দুই পক্ষে হামলার বিষয়টি তদন্ত করা হচ্ছে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.