
মুকুল কান্তি দাশ, চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় ইয়াবাসহ নুরুল হোসেন প্রকাশ সোনা মিয়া (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫৮০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের জয়নুদ্দিন পাড়া থেকে তাকে আটক করা হয়। আটক যুবক ওই এলাকার আমির হোসেনের ছেলে।
পেকুয়া থানার এসআই সরোজ রতন আচার্য্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সজীব চৌধুরীসহ একদল পুলিশ অভিযান চালিয়ে সোনা মিয়াকে আটক করি। এসময় তার কাছ থেকে ৫৮০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করি।
আটকের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.