মুকুল কান্তি দাশ; চকরিয়া :
মাদক বাবা তথা ইয়াবা বড়ি এখন কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ায়ও ছড়িয়ে পড়ছে। এখানেও বিকিকিনি, সেবন ছাড়াও সড়ক ও নৌপথ দিয়ে পাচার হচ্ছে বলে অভিযোগে প্রকাশ। এমনিভাবে ইয়াবা বড়ি বিক্রয়ের খবর পেয়ে রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের জেটিঘাট সংলগ্ন মৌলারপাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আটক করে নুরুল আলম নামের এক যুবককে। এসময় তার কাছ থেকে উদ্ধার হয় ৩৭০পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির ৫ হাজার টাকা।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ১১ হাজার টাকা। আটককৃত নুরুল আলম মগনামার মৌলার পাড়া এলাকার উকিল আহমেদের ছেলে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুইয়া বলেন, ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে রবিবার রাত সাড়ে ৯টার দিকে পেকুয়া থানার এএসআই নাািছর উদ্দিন ও মনিতোষের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মৌলার পাড়ায় অভিযান চালায়। এসময় পুলিশ নুরুল আলমকে ৩৭০ পিচ ইয়াবা বড়ি ও ৫ হাজার টাকাসহ আটক করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ১১ হাজার টাকা হতে পারে।
তিনি আরো বলেন, এঘটনায় নুরুল আলমকে প্রধান আসামী করে তিনজনের নাম উল্লেখ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ধৃত নুরুল আলমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.