
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় জমির বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ চারজন আহত হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের আন্নার আলী মাতবর পাড়ায় দুপক্ষের সংঘর্ষের এ ঘটনা ঘটে। এনিয়ে উত্তেজনা বিরাজ করছে।
আহতরা হলেন, একই এলাকার মোঃ মোক্তারের স্ত্রী রুমি আক্তার (২২), মৃত রমজান আলীর পুত্র রুবেল (৩২), মৃত গুনু মিয়াঁর পুত্র জসিম উদ্দিন (৬০), তার পুত্র আলমগির (২৮)। স্থানীয় এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রুমি আক্তারের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো.মোস্তাফিজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.