এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। ১৪অক্টোবর বুধবার বেলা ১২টায় এ র্যালী কর্মসূচী সম্পন্ন হয়। জানা যায়, সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জিবন এ প্রতিপাদ্য শ্লোগানে মুখরিত হয়ে পেকুয়া উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাক(এনজিও)র’ ওয়াশ কর্মসূচীর যৌথ উদ্যোগে এদিন বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, ইউএনও মোঃ মারুফুর রশিদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রনি ও স্থানীয় গণ্যমান্য নেতৃস্থানীয়দের নেতৃত্বে অনুষ্টিত র্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজিবী ও ব্র্যাক ওয়াশ কমিটির উপজেলা ম্যানেজার মোঃ এনাম উদ্দিন, এরিয়া ম্যানেজার সুশান্ত হাওলাদার, এইচ.এন.পি.পি ম্যানেজার আবু নাছের সরকার, সিইপি’র রিয়াজ উদ্দিন, র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপ্ত হয়।
এছাড়া, র্যালীতে পেকুয়া জিএমসি স্কুল ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহন করে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.