এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় টইটং ইউনিয়ন জাতীয় যুব সংহতির কমিটি গঠিত হয়েছে। নব-গঠিত এ কমিটিতে মোঃ জাকের হোসাইনকে আহব্বায়ক, ছরোয়ার উদ্দিন’কে যুগ্ম-আহবায়ক, মোঃ রেজাউল করিম’কে সদস্য সচিব ও জহির’কে সহ-সদস্য সচিব মনোনীত করে ২১সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদনের সত্যতা নিশ্চিত করেছেন পেকুয়া উপজেলা জাতীয় যুব সংহতির আহব্বায়ক বিডিআর (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব হোসাইন শহিদ সাইফুল্লাহ এমইউপি।
কমিটিতে কার্য নির্বাহী সদস্য হিসাবে যাদের রাখা হয়েছে তারা হলেন, মোঃ আলমগীর, মোঃ আবু ওমর, ফারুক মুহাম্মদ আমির হামজা, আবু তালেব, শাহদাত, মোঃ ছোটন, নুরুল আমিন, মনছুর আলম, রেজাউল করিম, ওসমান গণি, মোঃ বেলাল উদ্দিন, জহির উদ্দিন, মঞ্জুর আলম, মোঃ আছহাব উদ্দিন, মোঃ নজরুল ইসলাম, মোঃ তারেক ও মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।
এদিকে, জাতীয় যুব সংহতি টইটং ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন করায় তার মনোনীত আহব্বায়ক মোঃ জাকের হোসাইন, যুগ্ম-আহব্বায়ক ছরোয়ার উদ্দিন ও সদস্য সচিব মোঃ রেজাউল করিম কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জেলা জাপা’র আহব্বায়ক আলহাজ মুহাম্মদ ইলিয়াছ এম.পি, পেকুয়া উপজেলা জাতীয় যুব সংহতির আহব্বায়ক বিডিআর (অবঃ) জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব হোসাইন শহিদ সাইফুল্লাহ এমইউপি’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.