সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় দেশীয় বন্দুকসহ ৩ অস্ত্র ব্যবসায়ী আটক

পেকুয়ায় দেশীয় বন্দুকসহ ৩ অস্ত্র ব্যবসায়ী আটক


নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়া থেকে দেশীয় অস্ত্রসহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ১১ নভেম্বর বেলা ১১ টায় সংবাদ বিফ্রিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম।

তিনি জানান, পেকুয়া উপজেলার চৌমুহনী গরুর বাজার এলাকা থেকে একটি দেশীয় বন্দুক ও নগদ ১০ হাজার টাকাসহ তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন, পেুকুয়া পশ্চিম ছিরাদিয়া এলাকার মাস্টার আবুল কাশেমের ছেলে কায়সার উদ্দিন (৪৭), শেখের কেল্লা এলাকার জয়নাল আবেদীনের ছেলে আবদুর রহমান (২৫) এবং পূর্ব বিলহাজচুড়া এলাকার আকতার কামালের ছেলে মো: দিদারুল ইসলাম প্রকাশ (২০)।

মঙ্গলবার (১০ নভেমম্বর) রাত ১০ টার দিকে তাদেরকে করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, অস্ত্র বেচা-কেনার গোপন খবর পেয়ে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করেছে। তারা তিন জনই হচ্ছে পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

তিনি আরো বলেন, মাদক, ছিনতাই, অস্ত্র, প্রতারকসহ সকল অপরাধ দমনে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে। পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিফ্রিং কালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়য়া (হেডকোয়াটার) ও গোয়েন্দা পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.