সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পেকুয়ায় পাঁচ দোকান আগুনে পুড়ে ছাই

পেকুয়ায় পাঁচ দোকান আগুনে পুড়ে ছাই

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক শর্ক সাকির্টের আগুনের লেলিহান শিখায় পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার রাজাখালী ইউনিয়নের আরব শাহ বাজারে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এসময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

আরব শাহ বাজার পরিচালনা কমিটির সভাপতি মৌলভী আব্দুল করিম বলেন, বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে আগুনের সূত্রাপাত হলে মুহুর্তের মধ্যে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসময় জাহাঙ্গীরের মালিকানাধীন একটি চায়ের দোকান, আজিজের মালিকানাধীন মুদি দোকান, দিদাদের মালিকানাধীন মোবাইলের দোকান, অসীমের মালিকানাধীন সেলুন ও সরওয়ারের মালিকানাধীন শীতবস্ত্রের দোকানসহ মোট পাঁচটি দোকান সম্পূর্ণরুপে পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল করিম বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রশাসনের পক্ষ থেকে সহযোগীতা করা হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.