সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

পেকুয়ায় প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিকী ফটো

 

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়ায় জসিম উদ্দিন (৩০) নামে প্রতিবন্ধী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বাড়ির একটি গাছে ঝুলন্ত লাশ দেখে পরিবারের লোকজন থানা পুলিশে খবর দিলে পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

 নিহত প্রতিবন্ধী জসিম উদ্দিন উপজেলার টইটং ইউনিয়নের বকসু মুরা এলাকার মৃত ক্বারী মো. ইউসুফের ছেলে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খান জানান, পরিবারের লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যা না আত্মহত্যা জানা যাবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.