সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পেকুয়ায় ফরায়েজীর মৃত্যুর এক মাস অতিবাহিত হলেও হত্যা রহস্য উদঘাটন হয়নি

পেকুয়ায় ফরায়েজীর মৃত্যুর এক মাস অতিবাহিত হলেও হত্যা রহস্য উদঘাটন হয়নি

Shabuddin -1 {Mukul 06.10.2015 (news & 2 pic) f2মুকুল কান্তি দাশ; চকরিয়া:

কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিন ফরায়েজীর লাশ উদ্ধারের পর ১মাস অতিবাহিত হলেও তার মৃত্যু রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এদিকে হত্যায় জড়িত অভিযোগে এজাহার নামীয় ছয় জনসহ সাতজনকে আটকের পর পাঁচজনকে তিনদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও কোন ক্লু উদঘাটন হয়নি। ফলে নিহত ফরায়েজীর পরিবার সদস্যরা হতাশ হয়ে পড়েছে।

হত্যায় জড়িতদের গ্রেপ্তার পূর্বক শাস্তির দাবীতে প্রথমে এলাকায় আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতারা সোচ্চার হলেও বর্তমানে গাঁ-ছাড়া ভাবে রয়েছে। এতে পরিবার সদস্যরা ফরায়েজী হত্যায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করে বিস্তারিত অবহিত করেন। যেকোনভাবে খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে পরিবার সদস্যদের আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

এই সাক্ষাতের পরপরই ওই থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শহীদ উল্যাহকে তাৎক্ষণিক বদলী করা হয়। তাদের স্থলাভিসিক্ত হয়েছেন ওসি (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া ও ওসি (তদন্ত) শেখ আশরাফ-উজ-জামান।

৬ সেপ্টম্বর দিবাগত রাতের যেকোন সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন ফরায়েজীকে অজ্ঞাত দুষ্কৃতকারীরা হত্যা করে টৈটং এর একটি ছড়ায় ফেলে রাখে। ৭ সেপ্টেম্বর ভোরে তার লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহতের ছেলে মেহেদী হাসান ফরায়েজী বাদী হয়ে ১২জনের নাম উল্লেখপূর্বক থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় ছয়জন ও সন্ধিগ্ধ একজনসহ সাতজনকে আটক করে। তন্মধ্যে দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। অপর পাঁচজনকে তিনদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহীদ উল্যাহ। অতিসম্প্রতি তাকে কক্সবাজার পুলিশ লাইনে বদলী করা হয়েছে। ফলে ৩ নভেম্বর থানায় যোগদান করা পেকুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজ ভূইঁয়ার কাছে ৫ নভেম্বর মামলার নথি হস্তান্তর করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্ত করছেন তিনি।

রবিবার বিকালে মুঠোফোনে জানতে চাইলে ওসি মোস্তাফিজ ভূঁইয়া বলেন, আমি যোগদান করার পরপরই চাঞ্চল্যকর মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছি। নথিটি সবেমাত্র পড়েছি। সরজমিন তদন্তসহ যেসব সুত্র ফলো করলে মৃত্যু রহস্য উদঘাটন করা সম্ভব হবে সেসব করে দ্রুত ক্লু উদঘাটনের চেষ্টা করবো।

কক্সবাজার সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: মাসুদ আলম বলেন, আওয়ামীলীগ নেতা ফরায়েজী হত্যা মামলাটির তদন্ত চলছে। পেকুয়া থানার নবাগত ওসি মামলাটির তদন্ত করছেন। আশা করছি দ্রুত মৃত্যু রহস্য উদঘাটিত হবে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.