সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় ফের গুলির শব্দে প্রকম্পিত শিলখালী!

পেকুয়ায় ফের গুলির শব্দে প্রকম্পিত শিলখালী!

Gun (Pistol) - 9 (a)

এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :

কক্সবাজারের পেকুয়ায় ফের গুলির শব্দে প্রকম্পিত হয়েছে শিলখালী। ঘটনাটি ঘটেছে, গত ১৮জুন গভীর রাত আনুমানিক পৌনে ১২টায়। প্রত্যক্ষদর্শী সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এদিন উপজেলার শিলখালী ইউনিয়নের পাহাড়ি গ্রাম হিসাবে পরিচিত সবুজপাড়া পেঠান মাতবরপাড়া তারাবনিয়াপাড়া এলাকার সামাজিক বনায়নে হঠাত্ করে পর পর কয়েক রাউন্ড ফাঁকা গুলির বিস্ফোরণের ঘটনা সংঘঠিত হয়। পবিত্র মাহে রমজান মাসে গ্রামটিতে দফায় দফায় প্রকাশ্যে অস্ত্রধারীদের মহড়া ও ফাঁকা গুলির বিস্ফোরণে জনমনে দেখা দিয়েছে চরম নিরাপত্তাহীনতা।

উল্লেখ্য এঘটনার দু’দিন পূর্বেও স্থানীয় এক গ্রাম পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ার ঘটনা সংঘঠিত হয়। যানিয়েও পত্র পত্রিকায় সচিত্র সংবাদ প্রতিবেদন প্রকাশ হয়। কিন্তু নেয়া হয়নি কোন আইনী ব্যবস্থা। পেকুয়া থানার ওসি জিয়া মোঃ মোস্তাফিজ ভুঁইয়া বিষয়টি কেউ থানা পুলিশকে অবহিত করেননি বলে জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.