সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় বন্দুকসহ যুবক আটক

পেকুয়ায় বন্দুকসহ যুবক আটক

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়ায় বন্দুক ও কার্তুজসহ মো.রুবেল (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও এক রাউন্ড কার্তুজ। রবিবার (৩০এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ করিয়ারদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক ওই এলাকার মো.বাদশার ছেলে।

পেকুয়া থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে। আটকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.