
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় সাবমেরিন স্টেশনের নিরাপত্তায় নিয়োজিত নৌবাহিনীর জাহাজ বানৌজা শেখ হাসিনায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার মগনামা ইউনিয়নের কুতুবদিয়া চ্যানেলের কোদাইল্লাদিয়া পয়েন্টে এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় বানৌজা শেখ হাসিনার কামান্ডার এস এম মনিরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে পেকুয়া থানায় সাধারণ ডায়েরি (নং-৬৪৩, তাং-১৭.০১.১৮ইং) করেছেন।
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত মগনামা উপকূলে নোঙর করে থাকা বানৌজা শেখ হাসিনায় হানা দেয়। তারা ১০হাজার টাকা মূল্যমানের ৭টি এলইডি লাইট চুরি করে নিয়ে যায়। তবে স্থানীয় পাহারাদার দুর্বৃত্তদের দেখে চিৎকার দেয়াতে তারা পালিয়ে যায়। এসময় দুর্বৃত্তরা মুখ ঢেকে রাখায় তাদের চিনতে পারেনি পাহারাদার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, নৌবাহিনীর পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। বিষয়টি অনুসন্ধান করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.