
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় বালতির পানিতে ডুবে সাংবাদিক পুত্র দেলোয়ার মোহাম্মদ নবাবের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ৯টার দিকে উপজেলার পেকুয়া ইউনিয়নের পূর্ব গোয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু নবাবের বয়স দেড় বছর এবং দৈনিক ভোরের কাগজ ও রুপালী সৈকতের পেকুয়া প্রতিনিধি সাখাওয়াত হোসেন সুজনের ছেলে।
স্থানীয় সাংবাদিক মো.ফারুক বলেন, পরিবারের সদস্যদের অগোচরে শিশু সন্তান নবাব বাড়ির ভিতরে বার্থ রুমে থাকা বালতির পানিতে খেলা করছিলো। এসময় নবাব বালতির পানিতে ডুবে যায়। পরে বাড়ির সদস্যরা তাকে খোঁজাখুঁজির পর বালতি থেকে তার মরদেহ উদ্ধার করে।
তিনি আরো বলেন, রবিবার বিকেলে নিহত শিশু নবাবের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে নবাবের মৃত্যুতে পরিবারসহ স্থানীয় লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.