সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পেকুয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে দিনমজুরের মৃত্যু

পেকুয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে দিনমজুরের মৃত্যু

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে আজিম উদ্দিন (২৮) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী বিলে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দিনমজুর ওই এলাকার গোলাম কাদেরের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে বারবাকিয়া ইউপি সদস্য মো.ইউনুছ বলেন, পাহাড়ি ছড়া থেকে বাঁশ নিয়ে বিলের পথ ধরে বাড়ী ফিরছিলেন আজিম উদ্দিন। পথিমধ্যে বৈদ্যুতিক খুঁটি থেকে ছিড়ে পড়া তারে জড়িয়ে যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলেও জানান তিনি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.