এস.এম ছগির আহমদ আজগরী; পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এতিখানায় পড়ুয়া ছাত্র-ছাত্রী ও গরীব, দুঃস্থ শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২২জানুয়ারী শুক্রবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুর রশিদ খান তার কার্যালয়ে এসব কম্বল বিতরণ সম্পন্ন করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর, রাজাখালী ওয়াকফ্ এষ্টেট ও সুশীল সমাজের ব্যক্তি বর্গের অর্থায়নে উপজেলা ৭ ইউনিয়নের ৫২টি এতিমখানার শিক্ষার্থী ও ১৫০০জন গরীব-দু:স্থ শীতার্তদের প্রায় মাঝে প্রায় ৩৫০০ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌব্রাত দাশ, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্হাজ এইচ এম বদিউল আলম, উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম শহিদুল ইসলাম চৌধুরী, পেকুয়া সদর ইউনিয়নের ইউপি সদস্য এম. মাহবুবুল করিম ও পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি এম. দিদারুল করিম প্রমূখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.